Saturday, April 18, 2026
Homeশিক্ষা সংবাদডাঃ আজাহার উদ্দিন মাঃ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

ডাঃ আজাহার উদ্দিন মাঃ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ আজাহার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. শাহে আলম, সহকারী শিক্ষক নুরুন নাহারের বিদায় ও বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডাঃ আজাহার উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. মাকসুদ উল্যাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিস সাদেক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ঈমাম হোসেন। এবছর এই বিদ্যালয় থেকে মোট ৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ পরিচালনা করবে। এজন্য শিক্ষার্থীদের ভালো ভাবে পড়ালেখা চালিয়ে যেতে হবে। পরীক্ষার যথাযথ নিয়ম পালন করে পরীক্ষার হলে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। জ্ঞানের আলো ও জীবনের গুরুত্বপূর্ণ পটভূমিতে তোমরা এখন নতুন পথের সহযাত্রী। জাতির অনাগত দিনের দায়িত্ব নেয়ার সাধনায় তোমরা সকলে সফল হও এই কামনা করছি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য