ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করেন বলে একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।
রুহুল আমিন ভূইয়া ২০০৯ সালে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন তিনি।

















