Homeআন্তর্জাতিকমার্কিন দূতাবাস ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিলেন

মার্কিন দূতাবাস ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিলেন

রাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় জরুরি কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বার্তায় ভিসা ইন্টারভিউয়ের যথাযথ প্রস্তুতির বিষয়ে আবেদনকারীদের সচেতন করেছে দূতাবাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থান ও ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের মতো আর্থিক সক্ষমতা আবেদনকারীদের রয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে। শুধু স্বাভাবিক ভ্রমণ বা অবস্থানের ব্যয়ই নয়; যাত্রাপথে কোনো অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটলে কিংবা জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হলে সেই খরচ সামলানোর প্রস্তুতিও রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য দেশটির সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই—এমন প্রমাণস্বরূপ প্রাসঙ্গিক নথিপত্র সাক্ষাৎকারের সময় সঙ্গে রাখতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য