ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরেএর মধ্যে হবে। সম্প্রতি প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তবে পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়টির সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ঢাবির উপ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ২ আগস্ট ভর্তি কমিটির এক সভায় ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

















