Wednesday, April 15, 2026
Homeসড়ক দুর্ঘটনাটাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরী নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরী নিহত

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে (১৬) এক কিশোরী নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সোনালিয়া রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় ‘দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসাইল উপজেলার সোনলিয়া এলাকায় পৌঁছালে ওই কিশোরী কাটা পড়ে। সোনালিয়া লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেইটকিপার এরশাদুল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন। খবর পেয়ে শনিবার সকালে কমলাপুর থানার টুঙ্গি ফাঁড়ি পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এখন পর্যন্ত মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন রেলওয়ে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য