Homeঅপরাধলালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি : 

ভোলার লালমোহন উপজেলায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে লালমোহন থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার রাতে ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গল শিকদার লঞ্চঘাটের উত্তর দিকে বেড়িবাঁধের ওপর একটি বন্ধ দোকানের সামনে অভিযান চালিয়ে বেল্লাল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীরহাট বাজারের উত্তর পাশে মান্নান মাস্টারের বাড়ির সামনে অভিযান চালিয়ে আরাফাত ওরফে ইমরান (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন লালমোহন ইউনিয়নের পেসকারহাওলা ৭ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে আব্দুর রহমান (২৮) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পৃথক এসব অভিযানে নেতৃত্ব দেন লালমোহন থানার এসআই অসীম চন্দ্র কর্মকার ও এসআই প্রসেনজিৎ হালদারসহ পুলিশের সঙ্গীয় ফোর্স। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় লালমোহন থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য