Tuesday, June 9, 2026
Homeদেশগ্রামটাঙ্গাইলে সড়ক দূর্ঘটনা, নিহত ৪

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনা, নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪ টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যাইনি।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন,ভোর  ৪ টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়।মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে।নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।পরিবারের লোকজন আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য