Homeঅপরাধএলেঙ্গায় ক্ষতিকর রঙ ব্যবহার ও লাইসেন্সহীন আইসক্রিম তৈরি: ‘নূপুর আইসক্রিম ফ্যাক্টরি’কে জরিমানা

এলেঙ্গায় ক্ষতিকর রঙ ব্যবহার ও লাইসেন্সহীন আইসক্রিম তৈরি: ‘নূপুর আইসক্রিম ফ্যাক্টরি’কে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে ‘নূপুর আইসক্রিম ফ্যাক্টরি’ নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার ওই আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। পরিদর্শনকালে দেখা যায়, কারখানাটিতে অনিয়মতান্ত্রিকভাবে আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল রঙ ব্যবহার করা হচ্ছিল। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সিএম লাইসেন্স না থাকা সত্ত্বেও আইসক্রিম তৈরি ও বিক্রি করা হচ্ছিল। একই সাথে পণ্যের প্যাকেটে অবৈধভাবে বিএসটিআই-এর মানচিহ্ন ব্যবহার করার সত্যতাও পান ভ্রাম্যমাণ আদালত।

এসব অপরাধের প্রেক্ষিতে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ‘নূপুর আইসক্রিম ফ্যাক্টরি’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা আদায় করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য