Homeঅপরাধলালমোহনে কৃষ্ণ কালী মন্দিরে চুরি মামলার দুই আসামী গ্রেফতার ও চোরাই মালামাল...

লালমোহনে কৃষ্ণ কালী মন্দিরে চুরি মামলার দুই আসামী গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড গজারিয়া বাজার সংলগ্ন শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরের ভিতরে দুর্ধর্ষ আলোচিত চুরির ঘটনায় চোর ও চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বাস স্ট্যান্ড এর সামনে হইতে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ও এসআরবি-১০ এর সহায়তায় মো. রাজু (২৫) নামে এক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে লালমোহন থানায় নিয়ে আসা হয়। থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার তথ্যে অনুযায়ী চুরির সহিত জড়িত মোঃ মিরাজ (৩৫) নামের আরেকজনকে  গ্রেফতার করা হয়।  মো. রাজু চরফ্যাশন পৌরসভা, ০৮নং ওয়ার্ড, টিপু মেম্বারের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতো। তার পিতার সানাউল্লাহ মিয়া। অপর আসামী মো. মিরাজ চরফ্যাশন হালিমাবাদ এলাকার ০২নং ওয়ার্ড ইউসুফ বেপারী ছেলে। গ্রেফতারকৃত দুজনকে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ভোলার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

লালমোহন থানার অফিসা ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার জানান, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিক্তিতে প্রধান আসামী মো. রাজুকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার তথ্যের ভিত্তিতে অপর আসামী মোঃ মিরাজকে চরফ্যাশন থেকে গ্রেফতার করা হয় এবং মন্দিরের চোরাইকৃত মালামাল মিরাজের বাসার মাটির নিচ থেকে উদ্ধার করা হয়। উল্লেখ্য গত ৩ জুলাই ২০২৬ দুপুরে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড গজারিয়া বাজার সংলগ্ন শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরের ভিতরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই সময় চুরির ঘটনাটি লালমোহনসহ সর্বত্র ব্যাপক আলোচনার জন্ম দেয়। চুরির বিষয়ে লালমোহন থানায় ৩ জুলাই মামলা দায়ের করা হয়। মামলা নং ছিলো-৬, জিআর নং-১৫৫, ধারাঃ-২৯৭/৩৮০ ধারায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য