Homeদেশগ্রামলালমোহন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘‘লালমোহন রিপোর্টার্স ইউনিটি”র সাংবাদিকদের সাথে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের সথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি জসিম জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ দুলাল এর সঞ্চালনায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি, বিএনপির নেতা আ.হ.ম ফয়সাল, জাসাস এর সভাপতি আজাদুর রহমান উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক মো. আমজাদ হোসেন, মাহমুদুল হাসান লিটন, হাসান পিন্টু, ইউসুফ আহমেদ, অপু হাসানসহ অন্যন্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য