Homeঅপরাধলালমোহনে যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

লালমোহনে যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে স্বামীর চাহিদামতো দফায় দফায় যৌতুক না দেয়ার কারণে স্ত্রী ও একমাত্র ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর জখম স্ত্রী বর্তমানে লালমোহন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সরু হাওলাদার বাড়ির। জানা যায়, গত ৬ বছর আগে একই এলাকার আউলিয়া বাড়ির কামরুলের ছেলে মো. আরিফের (৩৫) সাথে সরু হাওলাদার বাড়ির দিল মোহাম্মদের মেয়ে ছালমা (২৬) এর সাথে পারিবারিকভাবে বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহের পর থেকেই আরিফ যৌতুকের জন্য ছালমার উপর বিভিন্ন নির্যাতন করতো। বর্তমানে তাদের ৩ বছরের একটি ছেলে রয়েছে।  

ভুক্তভোগী ছালমা (২৬) জানান,  গত ছয় বছর আগে পারিবারিক ভাবে আমাদের এলাকার মো. আরিফের সাথে আমার বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহের সময় আমার বাবা আমার স্বামীকে নগদ দেড় লাখ টাকা প্রদান করেন। বিবাহের পর এক বছর শান্তিতে আমাদের সংসার চলছিলো। আমার স্বামী চট্রগ্রামে গার্মেন্টেসে চাকুরী করতো। আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। পারিবারিক ভাবে আমার শ্বাশুড়ী আমার সাথে কথায় কথায় বিভিন্ন ঝগড়া করতো। এবং আমার স্বামীকে মোবাইলে বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যা কথা বলতো। আমার স্বামী বাড়িতে এসে তার মায়ের কথামতো আমাকে মারধর করতো। এক পর্যায়ে সে আমাকে চট্রগ্রামে নিয়ে যায়। চট্রগামে যাওয়ার কিছুদিন পর আমি জানতে পারি আমার স্বামী এর আগে একটি বিয়ে করেছে ও তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে এবং সে ঘরে একটি মেয়ে রয়েছে। ছাড়াছাড়ি হলেও সে তার প্রথম স্ত্রীর সাথে এখনো নিয়মিতো যোগাযোাগ করে। আরো জানতে পারি সে বিভিন্ন নেশার সাথে যুক্ত হয়ে পড়েছে।  

 চট্রগ্রামে যাওয়ার পর আমাকে দিয়ে আমার বাবার কাছে সে টাকা চাইতো। আমি বাবাকে বলে কয়েকবার তাকে টাকা দিয়েছি। আমি যখন বাবার কাছে টাকা চাইতে অস্বীকার করতাম তখন সে বাসায় বাজার করতো না। চাল ডালসহ কোন বাজার সদায় করতো না। এ নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হতো এবং সে প্রায়ই আমাকে মারধর করতো। একবার আমার ওড়না দিয়ে আমার গলায় ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিলো এবং আমাকে নির্মম নির্যাতন করতো। আমার স্বামীর অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আমি বাড়িতে বাবাকে বলার পর একদিন আমাকে সে এত মার মেরেছে যে আমি কথায় বলতে পারিনি। এরপর আমার বাবা স্থানীয় নিবর চেয়ারম্যানের সহায়তায় আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর আমি আড়াই বছর বাবার বাড়িতে ছিলাম। সে কোন খোঁজ খবর নিত না। যখনই তার টাকার দরকার হতো তখন সে আমাকে মোবাইলে সুন্দর করে কথা বলতো এবং বিভিন্ন সমস্যার কথা বলে টাকা চাইতো। আমি তখন তার কথায় রাজি হয়ে মোবাইলে টাকা পাঠাতাম। আমার বাবা স্থানীয় সাবেক নিরব চেয়ারম্যানকে ঘটনার কথা বললে তখন চেয়ারম্যার তাকে খবর দিয়ে তার বাসায় শালিস বসায় এবং শালিসের সিদ্বান্ত মোতাবেক আমাকে তার বাড়িতে পাঠায়। তার বাড়িতে তিন মাস থাকার পর আমি তার সাথে কথা বলে আমার বাবার বাড়িতে বেড়াতে আসি। বাবার বাড়িতে বেড়াতে আসার পর সে একাধিকবার আমার কাছে তার বিভিন্ন সমস্যার কথা বলে মোবাইলে টাকা চায়। আমি টাকা পাঠাতে অস্বীকার করলে সে যোগাযোগ বন্ধ করে দেয়।

ছালমা আরো জানান, হঠাৎ কারো সাথে কোান যোগাযোগ না করে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে আমার স্বামী আরিফ আমাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে আমাদের ৩ বছরের ছেলেকে মারার চেষ্টা করে। ছেলের চিৎকার শুনে আমি তার কাছ থেকে ছেলেকে ছাড়িয়ে আনতে গেলে সে আমাকে ব্যাপাক মারধর করে এবং বলে ছেলেকে সে মেরে ফেলবে। সে বলে টাকা চাইলে টাকা দিচ্ছিস না এই কারণে ছেলেকে মেরে সে আমাকে ও আমার পরিবারকে ফাঁসাবে। রাতে আমাদের ঘরে চিল্লাচিল্লির শব্দ শুনে বাড়ির লোকজন এসে আমাকে ও ছেলেকে তার কাছ থেবে উদ্ধার করে। রাতে আমার শারীরিক অবস্থা খারাপ ছিলো সকালে আরো বেশি খারাপ হওয়ায় আমার বাবা আমাকে লালমোহন হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করায়। আমি এখনো প্রচন্ড অসুস্থ্য। আমার সমস্থ শরীর ব্যাথা করছে। আমাকে অত্যাচারের ব্যাপারে আমি এর উপযুক্ত বিচার চাই।

ছালামার বাবা দিল মোহাম্মদ বলেন, আমার মেয়ের ব্যাপারে সকল ঘটনা নিবর চেয়ারম্যান জানে। তার কাছে বিচার দেয়ার পর তিনি বলেছেন ছেলেকে খবর দিলে সে আসে না। আমি কিভাবে বিচার করবো। এবার মেয়েটি সুস্থ্য হলে আমি আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে মো. আরিফকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) আমি ওই বাড়িতে যায়নি। এর আগে একবার আমার ছেলেকে আনতে গিয়েছি তখন তারা ছেলেকে আনতে দেয়নি, ছেলের হাত ধরে টানার কারণে চেলে হয়তো ভয় পেয়েছে। আমি কখনো তাদের কাছ থেকে যৌতুক চাইনি তারা যা বলেছে মিথ্যা কথা বলেছে। তবে বিয়ের আগে কথা ছিলো আমাকে একটি মোটর সাইকেল দিবে। এজন্য তারা তখন আমাকে ১লাখ ৪০ হাজার টাকা দিয়েছে। এরপর আমি কোন দিন তাদের কাছে কোন টাকা চাইনি। আমি আমার সংসারটিকে টিকিয়ে রাখতে সবরকম চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমার স্ত্রী আমার বাড়িতে থাকবে না সে তার বাবার বাড়িতে থাকবে এটা নিয়েই মুলত বিরোধ চলে আসছে।      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য