Saturday, June 27, 2026
Homeদেশগ্রামলালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে

লালমোহন(ভোলা) প্রতিনিধিঃ 

ভোলার লালমোহনে এ বছর ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামীকাল রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত লালমোহন উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্রে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এ উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ হাওলাদার।

সভায় জানানো হয় আগামীকাল রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্য়ন্ত লালমোহন উপজেলার ৯টি ইউনিয়নে ২১৬টি কেন্দ্রে নীল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর লালমোহন উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪৬৭১ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৭২৪৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যাপারে ইতোমধ্যে উপজেলার সবকটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য