Thursday, June 4, 2026
Homeদেশগ্রামলালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস)-এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার আবুগঞ্জ বাজারে সংস্থার প্রধান কার্যালয়ে বিশেষ অনুদানভিত্তিক ছাগল পালন কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও ছাগল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাসের নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মাসুদ।

বক্তারা বলেন, বিতরণকৃত ছাগলগুলোর যথাযথ পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। যারা সফলভাবে এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন, ভবিষ্যতে তাদের জন্য আরও উন্নয়নমূলক সহায়তার সুযোগ সৃষ্টি করা হবে। আলোচনা সভা শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে অতিথিবৃন্দ ২৫ জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে মোট ৫০টি বকরী ছাগল বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য