Homeদেশগ্রামনিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে লালমোহনে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দেশজুড়ে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে পৌরভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

মিছিলের নেতৃত্বে ছিলেন লালমোহন পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবাযক মাহবুব রহমান ইলিয়াস। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও লুটপাটের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। চৌরাস্তার মোড়ে মিছিল শেষে মাহবুবুর রহমান ইলিয়াস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামীলীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাট শুরু করেছে। আমরা লালমোহনের পৌর যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আছি। এখানে কেউ যদি কোন প্রকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে। লালমোহনের মানুষ শান্তিপ্রিয়।

আমাদের নেতা জাতীয় সংসদের স্পিকারও শান্তিপ্রিয় মানুষ। তিনি কোন দুর্নীতির সাথে জড়িত নয় এবং রাজনীতিতে দুর্নীতি না করলেও যে ভালো থাকা যায় এবং পুরস্কার পাওয়া যায় তার উদাহরণ হচ্ছেন আমাদের ভোলা- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। তিনি সততার জন্য একের পর এক পুরস্কার পেয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য