Homeদেশগ্রামটাঙ্গাইলে 'জাগ্রত কাতুলী ইউনিয়ন'-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টাঙ্গাইলে ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টাঙ্গাইল প্রতিনিধি

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন, টাঙ্গাইল’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে অবস্থিত ‘ফুড গার্ডেন অ্যান্ড পার্টি সেন্টার’-এ এ উপলক্ষে এক বিশেষ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাদের খান এবং সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সর্বস্তরের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানসূচির শুরুতে সংগঠন ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে ১ম বর্ষপূর্তির কেক কাটা হয়।  সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম খানের স্বাগত বক্তব্য মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।এরপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাদের খান।

কেক কাটা আগে  পরিচয় পর্ব সাথে মুক্ত  আলোচনা হয়। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী হারনসব বলেন আমাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে, এ ধারাবাহিকতা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি আয়োজন করতে পারি। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক শফিকুজ্জামান খান  মোস্তফা তিনি বলেন আমরা শুধু মানুষের কল্যাণে যেহেতু কাজ করব পিছিয়ে পড়ো  জনগোষ্ঠীর পাশে দাঁড়াবো, সাধ্যমত চেষ্টা করব পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমরা যে কোন প্রয়োজনের দেশের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দর সাথে  সাথে কথা বলে কাতুলীর  উন্নয়নের জন্য পাশে থাকবো একই সাথে সময় উপযোগী সিদ্ধান্ত নিব এছাড়া  বর্তমান সময় হচ্ছে গাছ লাগানোর সময় আমরা গাছ  লাগানোর কর্মসূচি পালন করতে পারি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর খান। 

সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সংগঠনের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে এলাকার উন্নয়ন ও সামাজিক সেবামূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য