Homeঅপরাধটাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

টাঙ্গাইলের দেলদুয়ারে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে আছিয়া খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ মৃত্যুকে ঘিরে স্বামীর পরিবারের দাবি, রাতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছিয়া আত্মহত্যা করেছে। অন্যদিকে আছিয়া খাতুনের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। রোববার দিবাগত রাতে উপজেলার ডুবাইল ইউনিয়নের পড়াইখালি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে শয়নকক্ষের খাটিয়া থেকে মৃত অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশ। আছিয়া খাতুনের দুই মাস বয়সের একটি কন্যাসন্তান রয়েছে।

জানা যায়, দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গড়াসিন গ্রামের খোরশেদ আলমের মেয়ে আছিয়া বেগমের সঙ্গে এক বছর আগে বিয়ে হয় একই উপজেলার ডুবাইল ইউনিয়নের পড়াইখালি গ্রামের শাজাহান মৃধার ছেলে আসিফ মৃধার। উভয় পরিবারের সম্মতিতেই বিয়েটি সম্পন্ন হয়েছিল। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য