Friday, April 17, 2026
Homeবিনোদনকেন মৌসুমীকে নিয়ে এসব বলছেন, প্রশ্ন ওমর সানীর

কেন মৌসুমীকে নিয়ে এসব বলছেন, প্রশ্ন ওমর সানীর


বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীকে নিয়ে আলোচনার শেষ নেই। তাকে কেন্দ্র করে ওমর সানী-জায়েদের মধ্যে দণ্ড, এর পর পাল্টাপাল্টি বক্তব্য, সংসার ভাঙনের গুঞ্জনসহ নানা বিষয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। শেষ পর্যন্ত দূরত্ব মিটিয়ে আবার এক হয়ে গেছেন সানী-মৌসুমী।

সব বিতর্ক ও আলোচনা ভুলে আবারও এক হলেন সানী-মৌসুমী। জায়েদ ইস্যুতে তাদের বিচ্ছেদের যে গুঞ্জন উঠেছিল তার সমাপ্তি ঘটছে।
সব মিটমাট হলে গেলেও তাদের দুজনের আগের দেওয়া অডিও ও ভিডিওর এডিট করা বক্তব্যে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছেন বলে অভিযোগ করেছেন ওমর সানী।

এক অডিও বার্তায় মৌসুমী ও তার দেওয়া বক্তব্যের কোনো কোনো জায়গায় এডিট করে তা প্রচার করা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার এক অডিও বার্তায় এই ঢালিউড নায়ক বলেন, কিছুদিন যাবৎ দেখছি গণমাধ্যমে আমার আগের দেওয়া বক্তব্য থেকে কিছু কিছু অংশ কেটে কেটে বাদ দিয়ে আপনারা অনেকে প্রিয়দর্শিনী মৌসুমী ও আমাকে নিয়ে বাজে বাজে কথা প্রচার করছেন। শুধু তাই-ই নয়, আমার আর মৌসুমীকে নিয়ে নিজের মতো করে সংলাপ বানিয়ে কেউ কেউ তা প্রচার করছেন। এটি বিভ্রান্তিকর কাজ। এগুলো বাদ দেন। এগুলো থেকে অবশ্যই দূরে থাকুন।

অডিও বার্তায় তিনি আরও বলেন, আপনারা কি জানেন, আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা সবার দোয়া, ভালোবাসায় মিটে গেছে। আমরা এখন একই ছাদের নিচে আছি, আমরা একসঙ্গে আছি, এক ঘরেই আছি। আমি, মৌসুমী, ছেলেমেয়ে ফারদিন, ফাইজা, আমার ছেলের বউ আয়েশা—আমরা একসঙ্গে আছি। ভালো আছি, সুখে আছি আমরা।

অডিও বার্তায় সানীকে আরও বলতে শোনা যায়, দেখুন, মৌসুমী আমার স্ত্রী। আমি তো চরিত্র নিয়ে কথা বলছি না। আপনাদের কে বলেছে, তাঁর মতো বিশাল পাহাড়ের মতো জনপ্রিয়তার শৃঙ্খলে আঘাত করার? আপনাদের কে দিয়েছেন এই অধিকার? বিরত থাকুন, ওপরওয়ালার দিকে তাকাল। আর বাজে এডিট করা ছাড়েন। এডিট করে একজনের কথা আরেকজনের মধ্যে ঢুকিয়ে সাংসারিক দূরত্ব আপনারাই সৃষ্টি করছেন। এসব এডিটিং মার্কা জিনিস ছেড়ে দেন দয়া করে। যারাই এটি করছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক। ভালো থাকবেন।

অডিও বার্তার একাংশে প্রশ্ন রেখে ওমর সানী বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা খুনসুটি, হালকা দূরত্ব বা কাছে আসা কার না হয়। আপনি কি শুনছেন আপনার মা–বাবার মধ্যে এটি ছিল না? আপনার পাড়া–প্রতিবেশীর মধ্যে এটি দেখছেন না? বা আপনার নিজের মধ্যে কি এটি নেই? আমরা কি দুধে ধোয়া তুলসী পাতা? না, আমরা কেউই তা নয়। কেন মৌসুমীকে নিয়ে এসব বলছেন?

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে স্বামী ওমর সানীর সঙ্গে মৌসুমীর মুখ দেখাদেখি, এমনকি কথাও বন্ধ ছিল। সানীর দাবি, এই দূরত্বের জন্য দায়ী জায়েদ খান। তিনি মৌসুমীকে বিরক্ত করতেন। এ নিয়ে শিল্পী সমিতিতেও অভিযোগ দেন সানী।

শুধু তাই নয়, অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের আয়োজনে জায়েদ খানকে চড়ও মারেন ওমর সানী। বিপরীতে সানীকে পিস্তল দেখিয়ে হুমকি দেন জায়েদ।

এর পর মৌসুমী এক অডিও বিবৃতিতে জানান, জায়েদ তাকে কখনও বিরক্ত করেননি। ফলে বিষয়টি ভিন্ন দিকে মোড় নেয়।

পরে অবশ্য মৌসুমী-সানীর পুত্র ফারদিন মুখ খোলেন। তিনি পুরো বিষয়টি খোলাসা করেন এবং বাবা-মায়ের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য