Friday, June 26, 2026
Homeঅপরাধলালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম

লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন রাতে আধারে ইয়াছমিন (৩০) নামের এক গৃহবধুকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গৃহবধু বর্তমানে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড রাড়ী বাড়িতে এ ঘটনা ঘটেছে। গৃহবধু ইয়াছমিন ওই বাড়ির আক্তারের স্ত্রী। তাদের ১২ বছরের একটি ছেলে ও ৫ বছরের একটি মেয়ে রয়েছে। আক্তার চট্রগ্রামে সিএনজি চালিয়ে সংসার পরিচালনা করছেন।

গৃহবধু ইয়াছমিন জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার পর তার নিজ ঘরের পিছনে রান্না ঘরের দরজা খুলে বাইরে যাওয়ার সময় হঠাৎ করে একদল লোক আমার উপর আক্রমন শুরু করে। আমি দেখি আমাদের পাশ্ববর্তী মোসলে উদ্দিনের নেতৃত্বে নাগর ও ফরহাদসহ কয়েকজন মহিলা মিলে কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে লাঠি ও দা দিয়ে কোপাতে শুরু করে। আমি জোরে জোরে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন আমার কাছে চলে আসতে না আসতেই তারা দ্রুত পালিয়ে যায়।

পরে আমার আত্নীয়স্বজন আমাকে প্রথমে লালমোহন থানায় আসে। থানা থেকে আমার অবস্থা দেখে তারা আমাকে হাসপাতালে পাঠায় এবং বলে আগে দ্রুত চিকিৎসা নিন। পরে অভিযোগ বা মামলা নেয়া হবে। গৃহবধু ইয়াছমিন আরো জানান, তারা দা দিয়ে আমাকে যে কোপ দিছে আমি প্রতিহত করতে গেলে আমার দুই হাতে চার পাঁচটি কোপ লাগে। এছাড়া তারা আমাকে দেশীয় অস্ত্র সস্ত্রদিয়ে ব্যাপক মারধর করে। কি কারনে তারা এই রকম কাজ করেছে তা আমি জানিনা। তবে তাদের সাথে আমাদের পূর্বে যায়গা জমি নিয়ে বিরোধ ছিলো। আমি সুস্থ হওয়ার পর মামলা দায়ের করবো। ঘটনার ব্যাপারে মোসলে উদ্দিনকে তার মুঠোফোনে একাধিকবার কল করলে বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, ওনারা থানায় এসেছিলো। তাদের চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য