Friday, April 17, 2026
Homeআন্তর্জাতিকইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয়ে গেছে: যুক্তরাজ্য

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয়ে গেছে: যুক্তরাজ্য

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। সুতরাং যুক্তরাজ্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিবে। মঙ্গলবার যুক্তরাজ্যের জ্যেষ্ঠ একজন মন্ত্রী এই ঘোষণা দিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের সংকট নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সভাপতিত্বে ইতোমধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সোমবার পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী–নিয়ন্ত্রিত ডোনবাসের দুটি অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। একই সঙ্গে ‘প্রজাতন্ত্র’ দুটিতে রুশ সেনাদের শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট পুতিনের এই সিদ্ধান্ত রাশিয়া-ইউক্রেন সংকট তীব্রতর করছে। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, এটা বড় ধরনের যুদ্ধের সূত্রপাত করতে পারে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ স্কাই নিউজকে বলেন, এটা উপসংহার টানা যেতে পারে যে, রাশিয়ার আগ্রাসন শুরু হয়ে গেছে। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন।

পুতিনের আদেশের পর ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলের শহরে ট্যাঙ্কসহ সামরিক যানের গতিবিধি দেখেছেন গণমাধ্যম রয়টার্সের একজন কর্মী।

বিগত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া-ইউক্রেন সংকট তীব্রতর হওয়ার পর থেকে যুক্তরাজ্য বলছে, রাশিয়ার ওপর তারা নিষেধাজ্ঞা আরোপ করবে, যুক্তরাজ্যের পাউন্ড এবং যুক্তরাষ্ট্রের ডলারে রুশ কোম্পানিগুলোর প্রবেশাধিকার বন্ধ করা হবে; লন্ডনে তাদের পুঁজি বাড়ানো থামানো হবে। যদিও রাশিয়ার ঠিক কোন ব্যক্তিবর্গ অথবা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে যুক্তরাজ্য সেটা স্পষ্ট করেনি।তবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন খুব শিগগিরই সংসদে বিবৃতি আকারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য