Homeদেশগ্রামনাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মিন্টু ও সাধারণ সম্পাদক  রাজীব

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মিন্টু ও সাধারণ সম্পাদক  রাজীব

টাঙ্গাইল প্রতিনিধি
জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর দিক-নির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় দীর্ঘদিন পর ব্যলটের মাধ্যমে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত। নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উৎসব মুখর পরিবেশে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাজার জন্মলগ্ন থেকে এপর্যন্ত এতো সুন্দর অবাধ ও সুষ্ঠ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে স্থানীয়দের ধারণা।
নির্বাচনে সভাপতি পদে মো.বজলুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে রাজীব আহমেদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম শহীদ ও মো. মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী হোসেন ও মো. ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমরান হোসেন, প্রচার সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম ভোলা, ক্রীড়া সম্পাদক পদে মো. লাভলু মিয়া, ধর্ম সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম, সদস্য পদে মো. নুরুজ্জামান মিয়া, মো. শহর আলী, মো. শফিকুল ইসলাম, মো. সোহেল রানা ও মো. মজনু মিয়া নির্বাচিত হন। মহিলা বিষয়ক সম্পাদক পদে রোকসানা এবং কোষাধ্যক্ষ পদে মো. কবীর হোসেন কাজল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। নাগরপুর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম প্রিজাইডিং অফিসার হিসেবে দায়ীত্ব পালন করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়ীত্ব পালন করেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলী।টাঙ্গাইল প্রতিনিধি
জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর দিক-নির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় দীর্ঘদিন পর ব্যলটের মাধ্যমে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত। নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উৎসব মুখর পরিবেশে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাজার জন্মলগ্ন থেকে এপর্যন্ত এতো সুন্দর অবাধ ও সুষ্ঠ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে স্থানীয়দের ধারণা।
নির্বাচনে সভাপতি পদে মো.বজলুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে রাজীব আহমেদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম শহীদ ও মো. মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী হোসেন ও মো. ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমরান হোসেন, প্রচার সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম ভোলা, ক্রীড়া সম্পাদক পদে মো. লাভলু মিয়া, ধর্ম সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম, সদস্য পদে মো. নুরুজ্জামান মিয়া, মো. শহর আলী, মো. শফিকুল ইসলাম, মো. সোহেল রানা ও মো. মজনু মিয়া নির্বাচিত হন। মহিলা বিষয়ক সম্পাদক পদে রোকসানা এবং কোষাধ্যক্ষ পদে মো. কবীর হোসেন কাজল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। নাগরপুর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম প্রিজাইডিং অফিসার হিসেবে দায়ীত্ব পালন করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়ীত্ব পালন করেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ কুদরত আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য