Homeদূর্ঘটনাঢাকার বংশালে একটি কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ড

ঢাকার বংশালে একটি কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ড

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি কেমিক্যালের দোকানে আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ৯টা ৪০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২নং আরমানিটোলা বংশাল মাঠের পাশে একটি কেমিক্যালের দোকানে সকালে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য