শফিকুজ্জামান খান মোস্তফা , টাঙ্গাইল :
টাঙ্গাইলে চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক ভাড়াটে খুনি মোঃ মান্নান (৫২) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র ্যাব)।
সোমবার ভোরে ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইল র ্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের মামলার বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ৩০ জুন রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাংগুরী দক্ষিণ পাড়া গ্রামে মোঃ আসাদুজ্জামান মিয়া তার বাবা আব্দুল আউয়ালকে ভাড়াটে লোক দিয়ে গলা৷ কেটে হত্যা করে। এ ঘটনায় মির্জাপুর থানার উপপরিদর্শক শ্যামল কুমার দত্ত বাদি হয়ে ১ আগস্ট মামলা দায়ের করেন। মামলাটির বিচার কাজ ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রাজজ ২য় আদালতের বিচারক এ ঘটনায় জড়িত চারজনের মৃত্যুদন্ডের আদেশে দেন। রায় ঘোষনার আগে থেকেই মান্নান পলাতক ছিলো। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর তিন আসামী বর্তমানে কারাগারে রয়েছেন।


















