Homeরাজনীতিশেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে এনসিপির আহবান

শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে এনসিপির আহবান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বানের কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এর আগে দুপুর ১টার দিকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে সরকারপ্রধানের সংলাপ শুরু হয়। প্রতিনিধি দলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য