Homeঅপরাধলালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার 

লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার 

লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহন থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার সময় এসআই (নিঃ) মোঃ জিল্লুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স সহ লালমোহন পৌরসভার  ৬ নং ওয়ার্ড উত্তর বাজার কিচেন মার্কেট এলাকা থেকে ১৩ পিস ইয়াবাসহ 

মোঃ মহিন উদ্দিন (২৬) নামের একজনকে আটক করা হয়। মহিন উদ্দিন ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহেশখালী এলাকার হাজী বাড়ির তোতা মিয়ার ছেলে। এছাড়া একই দিন সন্ধ্যায় এসআই (নিঃ)খন্দকার মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে

লালমোহন পৌরসভার ১২ নং ওয়ার্ড সমিতির মাঠ এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ আব্দুল আহাব (১৯) কে আটক করা হয়। আটককৃত আব্দুল আহাব ওই এলাকার মিজানুর রহমানের ছেলে। লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ভোলা আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য