Homeঅপরাধ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোর গ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি

৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোর গ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি

লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের জুবন আলি হাওলাদার বাড়ির ৯০ বছর বয়সী বৃদ্ধ আবু  তাহের হাওলাদারের ওপর কিশোরগ্যাংদের হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পৌরসভার ৮নং ওয়ার্ডের শেখের দোকান জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত আবু তাহের হাওলাদার,  প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজ শেষে মসজিদের গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় কিশোরগ্যাং এর লিডার কামালের নেতৃত্বে একদল কিশোর তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

অভিযোগ রয়েছে, হামলায় কামাল, তার ছেলে আশিক, ভুট্টো মিয়ার ছেলে শাহীন, বাবুল মিয়ার ছেলে হৃদয জাকির ও ইউনুসসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন অংশ নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু তাহের হাওলাদারকে উদ্ধার করে লালমোহন উপজেলা   স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়। এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য