Homeদেশগ্রামলালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহন প্রতি‌নি‌ধিঃ
ভোলার লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে লালমোহন হাসপাতাল রোডে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের সামনে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এবং লালমোহন পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা: রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলঅম কবির হাওলাদার,  লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, লালমোহন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাকির ইমরান, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান হাওলাদার প্রমূখ।
আলোচনা সভায় একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের পক্ষ থেকে ফজলে রাব্বি নাফিজ শুভেচ্ছা বক্তেব্যে বলেন, ভোলা জেলার লালমোহন উপজেলায় উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের কার্যক্রম শুরু করা হয়েছে। লালমোহনে এই প্রথম বেসরকারি ভাবে একটি উন্নত ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রোগীদের জন্য সাধারণ বেড, কেবিন ও ভিআইপি কেবিনসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে হসপিটালের যাত্রা শুরু করে।  
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমেদ।
দোয়া মোনাজাত শেষে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের মূল ফটকে ফিতা কেটে হসপিটালটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় অনান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য