Homeদেশগ্রামলালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে ২০২৬ সালে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০০ জন কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ-উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখার আয়োজনে জেলা সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্ব, জেলা সেক্রেটারি আল আমিনের ব্যবস্থাপনায় এবং অর্থ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সুমন সরকার, ডা. সিফাতুল্লাহ সজিব। 

বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিডিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব নিজামুল হক নাঈম, ওলামা বিভাগের কেন্দ্রীয় নেতা ড. মুফতি কামরুল হাসান শাহিন। এছাড়াও লালমোহন কামিল মাদরাসার মুহাদ্দিস  ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আব্দুল হক ও ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক আব্দুজ জাহেরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 আলোচনা সভা শেষে লালমোহন উপজেলার   জিপিএ-৫ প্রাপ্ত ২০০ জন কৃর্তি শিক্ষার্থীদের হাতে বই, ফুল, ক্রেষ্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। ব্যতিক্রমধর্মী ও বর্নাঢ্য এ আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য