Friday, April 24, 2026
Homeদেশগ্রামমির্জাপুরের গোড়াই এলাকার নির্মানাধীন উড়ালসেতু খুলে দেয়া হয়েছে

মির্জাপুরের গোড়াই এলাকার নির্মানাধীন উড়ালসেতু খুলে দেয়া হয়েছে


শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
ঈদে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে যানবাহন চলাচল
নির্বিঘ্ন করতে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই এলাকার
নির্মানাধীন উড়ালসেতু খুলে দেয়া হয়েছে।
আজ সোমবার দুপুর দুইটার দিকে উড়ালসেতুটি যান চলাচলের জন্যে সাময়ীকভাবে খুলে দেয়া হয়। অসমাপ্ত এ উড়ালসেতু চালু করার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আশা করছেন প্রকল্পের কর্মকর্তারা।
ঈদে প্রতিবছরই এ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ বছরও যানজটের আশংকা করা হ‌চ্ছে। গাজিপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মানকাজ প্রায় সমাপ্ত হয়েছে। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধুসেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক দুই লেন হওয়ার কারনে যানজটের শঙ্কায় ভুগছেন যাত্রীরা। চার লেনের সুবিধায় ঢাকা থেকে
ছেড়ে আসা যানবাহন এলেঙ্গা পর্যন্ত পৌছে আটকে যায় দুই লেনের মুখে। আর এখান থেকেই শুরু হয় যানজটের। এছাড়াও বঙ্গবন্ধুসেতুতে টোল আদায়ের ধীরগতির কারনেও যানজটের সৃষ্টি হয়। আবার বঙ্গবন্ধুসেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জে চার লেনের কাজ চলমান থাকার কারনে সেখানেও যানজট সৃষ্টির আশংকা রয়েছে।
মির্জাপুরের গোড়াই এলাকায় উড়াল সেতু খুলে দেয়ার সময় সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী মনির হোসেন, সাসেক-১ এর প্রকল্প পরিচালক মোঃ ইসহাক ও অতিরিক্ত প্রকল্প পরিচালক নুরে আলমসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপসস্থি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য