Friday, April 17, 2026
Homeদেশগ্রামটেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহোযোগিতায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় প্রায় ৪০টি রোহিঙ্গা ঘর এবং ৩টি এনজিও লানিং সেন্টার আগুন পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে টেকনাফের লেদা ২৪নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বিপ্লবী সংবাদকে জানান, রোহিঙ্গাদের শেড থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য