Tuesday, March 10, 2026
Homeশোক সংবাদকরোনায় সংগীত প্রযোজক সেলিম খানের মৃত্যু 

করোনায় সংগীত প্রযোজক সেলিম খানের মৃত্যু 

দেশের বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার প্রধান সেলিম খান আর নেই। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাল ইল্লা‌হে … রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

দেশে শীর্ষ সংগীত পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবির মহাসচিব এসকে সাহেদ আলী পাপ্পু।  তিনি জানান, করোনা পজিটিভ হয়ে ৪ ডিসেম্বর থেকে রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম খান। অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর পর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে ছিলেন তিনি। অবস্থার কোনো উন্নতি হয়নি। বৃহস্পতিবার সকালে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। 

পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে জানাজা হবে। পরে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য