Homeদূর্ঘটনালালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় মো. রবিউল (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রায়রাবাদ এলাকার নুর মিয়া হাওলাদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল ওই বাড়ির মো. জাকির হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে স্ত্রীর সঙ্গে রবিউলের ঝগড়া হয়। পরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। তবে রাতে ওই পরিবারের এক শিশু ঘুম থেকে উঠে রবিউলকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে। এরপর সে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য