Sunday, April 19, 2026
Homeদেশগ্রামলালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু


লালমোহন (ভোলা) প্রতিনিধি:


ভোলার লালমোহনে দাদার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোসা. সাহিদা (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকার মান্নান ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সাহিদা চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ইচাকান্দি এলাকার বাসিন্দা মো. সালাহউদ্দিনের মেয়ে। সাহিদা ওই এলাকার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।


মৃত সাহিদার চাচি বিবি রহিমা জানান, গত ৪ দিন আগে রাঙ্গুনীয়া থেকে পরিবারের সঙ্গে লালমোহনে দাদার বাড়িতে বেড়াতে আসে সাহিদা। মঙ্গলবার দুপুরের দিকে ছোট বোনসহ বাড়ির পুকুরে গোসল করতে নামে সে। সাঁতার না জানার কারণে পুকুরের মাঝে চলে যায় সাহিদা। এসময় তার বড় বোন সালমা গোসল করতে এসে সাহিদাকে ডুবে যেতে দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সাহিদাকে মৃত ঘোষণা করেন।


এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য