Wednesday, April 15, 2026
Homeআন্তর্জাতিকমহানবীকে (সা.) অবমাননা, ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ

মহানবীকে (সা.) অবমাননা, ইতালিতে প্রকাশ্যে আজান দিয়ে প্রতিবাদ

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননার ঘটনায় ক্রমেই চাপ বাড়ছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের ওপর। দেশে দেশে বয়কটের ও তীব্র সমালোচনার মুখে পড়ে এখন মহাবিপাকে ফ্রান্স। এবার ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেছে ইতালির মুসলিমরা।

শুক্রবার ইতালির রোমে ব্যতিক্রমী এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদকারীরা ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দূতাবাসের সামনে ইতালি কমিউনিটির নেতারা প্রতিবাদ সভা করেন। বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নারী-পুরুষসহ অসংখ্য মানুষ প্রতিবাদে অংশ গ্রহণ করেন। পরে প্রকাশ্যে আজান দিয়ে জুমার নামাজ আদায় করা হয়।

জানা গেছে, এই প্রতিবাদে বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান ও অন্যান্য অভিবাসীরা অংশ নিয়ে প্রতিবাদ জানান। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেন উপস্থিত বক্তারা। উল্লেখ্য, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ মন্তব্যের পর থেকে এর প্রতিবাদ জানাচ্ছে মুসলিম দেশ গুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য