Thursday, June 25, 2026
Homeদূর্ঘটনাঢাকা মেডিকেলের জরুরি বিভাগে অগ্নিকাণ্ড

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে অগ্নিকাণ্ড

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। আজ বৃহস্পতিবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা মেডিকেলের পুরাতনের ভবনের ৪র্থ তলায় দুপুর পৌনে ২টায় এ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের ধোঁয়া থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও জানা যায়নি।

দুপুর সোয়া ২টার দিকে শাহবাগ থানা ওসি মোহাম্মদ মামুন অর রশীদ যুগান্তরকে বলেন, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য