Thursday, April 16, 2026
Homeদেশগ্রামটাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

শফিকুজ্জামান খান মোস্তফা , টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক আব্দুল জলিল (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছে আ‌রো তিনজন। তা‌দের স্থানীয় হাসপাতা‌লে চি‌কিৎসা দেয়া হ‌চ্ছে। 

নিহত জলিল ঢাকার মীরপুরের আজবার আলীর ছেলে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় উপজেলার হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সকালের দি‌কে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি অপর একটি ট্রা‌কের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটাস্থলেই সিমেন্ট ভর্তি ট্রাক চালক আব্দুল জলিল নিহত হন। এ ঘটনায় উভয় ট্রাকের আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য