Thursday, April 16, 2026
Homeআন্তর্জাতিকইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) ইরানি বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজ, ইরনা ও পার্সটুডে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বলেছে, ‘রোববার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তিনি নিজ কর্মস্থলে শাহাদাত বরণ করেন। সর্বোচ্চ নেতার মেয়ে, জামাতা ও নাতির শাহাদাতের খবরও নিশ্চিত করা হয়েছে। এটাও বলা হয়েছে যে, আয়াতুল্লাহ খামেনেয়ীর পুত্রবধূদের একজন শনিবার সকালে হামলায় শহীদ হয়েছিলেন।’

খামেনির নিহতের পর ইরানের মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, ‘দুঃখ ও পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধী সরকার এবং কুখ্যাত ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস হামলার পর, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনেয়ী শহীদ হয়েছেন। তিনি ৩৭ বছরেরও বেশি সময় ধরে ইসলামি ফ্রন্ট ও মুসলিম উম্মাহ প্রকৃত নেতৃত্ব এবং পতাকার দায়িত্ব নিয়েছিলেন। তার অনুকরণীয় সাহস এবং দৃঢ় বিশ্বাসের সাথে ইসলামের ইতিহাসে এবং অবিশ্বাসের বিরুদ্ধে তাঁর আশীর্বাদ ও ঐতিহাসিক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটি নতুন অধ্যায় চিহ্নিত করেছিলেন।’

আয়াতুল্লাহ খামেনির নিহতের পর ৪০ দিনের জাতীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটির ঘোষণা করেছে ইরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য