ইয়েমেনে সোমবার সৌদি আরব সমর্থিত সেনা সদস্যরা ১৫ হুতি বিদ্রোহীকে গুলি করে হত্যা করেছেন। হুতি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। ২০১৪ সাল থেকে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। এ পর্যন্ত সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষে বেসামরিক লোকজনসহ এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের হটাতে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে যোগ দেয় সৌদি জোট। এ কারণে প্রায়ই সৌদি আরবে হামলা করে প্রতিশোধ নেন হুতি বিদ্রোহীরা।
















