Wednesday, January 21, 2026
Homeআন্তর্জাতিকইয়েমেনে সেনা সদস্যরা ১৫ হুতি বিদ্রোহীকে গুলি করে হত্যা করেছে

ইয়েমেনে সেনা সদস্যরা ১৫ হুতি বিদ্রোহীকে গুলি করে হত্যা করেছে

ইয়েমেনে সোমবার সৌদি আরব সমর্থিত সেনা সদস্যরা ১৫ হুতি বিদ্রোহীকে গুলি করে হত্যা করেছেন। হুতি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে।  তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। ২০১৪ সাল থেকে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন। এ পর্যন্ত সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষে বেসামরিক লোকজনসহ এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের হটাতে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে যোগ দেয় সৌদি জোট। এ কারণে প্রায়ই সৌদি আরবে হামলা করে প্রতিশোধ নেন হুতি বিদ্রোহীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য