Homeশিক্ষা সংবাদউৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত

উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রি‌পোর্টার

ঢাকা, ৮ অক্টোবর ২০২৬ অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন (AWF) এর উদ্যোগে ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, সাফিউদ্দীন শিল্পালয়, ধানমন্ডি, ঢাকায় উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়। এ আয়োজনের মাধ্যমে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও নিজস্ব দৃষ্টিভঙ্গি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী, কার্টুনিস্ট ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নজরুল ইসলাম FCA, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, রানার গ্রুপ এবং CEO, রানার অটোমোবাইলস পিএলসি।

“A World of Our Own – Where every colour tells a story, and every perspective matters” প্রতিপাদ্যে আয়োজিত তিন দিনব্যাপী প্রদর্শনীতে কানন: স্কুল অব অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর শিক্ষার্থীদের সৃষ্ট বৈচিত্র্যময় শিল্পকর্ম প্রদর্শিত হয়। ৮ থেকে ১০ অক্টোবর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. রওনাক হাফিজ, প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা, AWF এবং অধ্যক্ষ, কানন; প্রফেসর ডা. শারমিন ইয়াসমিন, চেয়ারপারসন, AWF; এবং স্থপতি আনিকা তাবাসসুম, ভাইস চেয়ারপারসন, AWF ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কানন-এছাড়াও ছিলেন বিশিষ্ট অতিথি, অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষক ও কর্মীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য