Homeঅপরাধদুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত

দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন হানিফ খান (৩৭)। তিনি বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খান।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মঙ্গলবার রাতে হানিফ বিলপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় শত্রুতা কিংবা পারিবারিক কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য