Friday, April 17, 2026
Homeদূর্ঘটনামোটরসাইকেল দুর্ঘটনায় শ্রীপুরে দুই কলেজছাত্রের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রীপুরে দুই কলেজছাত্রের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার উপপুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে।

নিহত দুই কলেজছাত্র হলেন— সিয়াম (১৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে এবং শাকিল হোসেন (১৮), তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাহাদিয়া গ্রামে, বাবার নাম মোখলেছুর রহমান। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দুজনেই গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শুক্রবার বেলা সাড়ে ৯টায় শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেল (গাজীপুর-ল-১১-৩৪৫৭) ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ও আরোহীর মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য