Thursday, March 12, 2026
Homeঅপরাধটাঙ্গাইলে ভূয়া কানের ডাক্তার আটক ॥ ৩ মাসের কারাদন্ড

টাঙ্গাইলে ভূয়া কানের ডাক্তার আটক ॥ ৩ মাসের কারাদন্ড

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল পৌর এলাকার ডিস্টিক গেটের সামনে দয়াল ক্লিনিক ও হসপিটাল থেকে সাইদূর রহমান নামের এক ভূয়া কানের ডাক্তারকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব-১২।
বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্লিনিকে এই অভিযান চালায় র‌্যাব। পরে জেলা প্রশাসকের সিনিয়র সহকারি কমিশনার রেজা মো. গোলাম মাসুম প্রধান মোবাইল কোর্ট করেন।
এ সময় রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, র‌্যাবের একটি টিম অভিযান চালায় ভূয়া সনদধারী ডাক্তারের চেম্বারে। পরে তাকে আটক করার পর সে আমাদের কাছে স্বীকার করে যে, সে কোন কানের ডাক্তার না। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। এছাড়া তার আর কোন শিক্ষাগত যোগ্যতা নেই।
তিনি আরও বলেন, সে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। তার নামের শুরুতে সে ডাক্তার পদবীও ব্যবহার করেছে। তাই তার চেম্বারের সব মালামাল সিভিল সার্জন অফিস থেকে জব্দ করা হয়েছে এবং তাকে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য