Sunday, June 28, 2026
Homeইসলামরাসুলুল্লাহ সা. ও তার সহধর্মিনীর শানে কটুক্তির প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও...

রাসুলুল্লাহ সা. ও তার সহধর্মিনীর শানে কটুক্তির প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও সভা

লালমোহন  (ভোলা) প্রতিনিধি:
মুসলমানদের প্রাণপ্রিয় নবী রাসুলুল্লাহ সা. ও তার সহধর্মিনীর শানে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসরবাদ লালমোহনে ইমান ও আকিদা সংরক্ষণ কমিটির ব্যানারে কয়েক হাজার লোক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলগুলো লালমোহন পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।  চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালমোহন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, উত্তর বাজার জামে সমজিদের পেশ ইমাম মাওলানা হোসাইন, করিম রোড মসজিদের পেশ ইমাম, হাজী নুরুল ইসলাম চৌধুরী ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মসজিদের পেশ মাওলানা কামাল উদ্দিনসহ অনান্যরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দলমত নির্বিশেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য