Thursday, April 16, 2026
Homeদেশগ্রামলালমোহনে অটোরিক্সাকে মাহেন্দ্রের ধাক্কা, ছিটকে পড়ে বৃদ্ধ নিহত

লালমোহনে অটোরিক্সাকে মাহেন্দ্রের ধাক্কা, ছিটকে পড়ে বৃদ্ধ নিহত


লালমোহন (ভোলা) প্রতিনিধি :
ভোলার লালমোহনে মাহেন্দ্রের ধাক্কায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে আনিসুল হক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার  লালমোহন-মঙ্গল সিকদার সড়কের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুল হক উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে অটোরিক্সাযোগে লালমোহন থেকে বাড়ি ফিরছিল আনিসুল হক। এ সময় একটি দ্রুতগামি মাহেন্দ্র পেছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনিসুল হককে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য