Wednesday, March 11, 2026
Homeদেশগ্রামসড়ক দুর্ঘটনায় আহত তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান নিহত

সড়ক দুর্ঘটনায় আহত তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান নিহত

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও উপজেলা আ’লীগের
যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দুলাল ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত ২১ জানুয়ারী ঢাকার সদর ঘাট থেকে সিএনজি যোগে উত্তরায় যাওয়ার সময় শান্তি নগর এলাকায় রানা গ্রুপের মাটি টানার একটি ট্রাক নাছির উদ্দিন দুলাল ও তার স্ত্রীকে বহন করা সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজির ড্রাইভার ঘটনাস্থলে নিহত হলেও তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৬দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য