Tuesday, March 10, 2026
Homeআন্তর্জাতিকযুক্তরাজ্য থেকে বাংলা‌দে‌শে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

যুক্তরাজ্য থেকে বাংলা‌দে‌শে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

কোভিড-১৯ এর নতুন ধরন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যজুড়ে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। এ কারণে ওই দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সরকার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুশাসন দেয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে।

ঢাকার দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে।  কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে।  তবে হোটেলে কোয়ারেন্টিনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই খরচ বহন করতে হবে বলে জানান তিনি।

লন্ডন থেকে বাংলাদেশে এলে কবে থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক নতুন ধরনের দেখা মিললেও দেশটির সঙ্গে বাংলাদেশে এখনও বিমান যোগাযোগ বন্ধ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য