করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৬৯ জন। আজ রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৬৯ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১৩৯ জন। আরও ১৬ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ১২৭ হয়েছে।
একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ৭৪৪ জন হয়েছে।






















