Saturday, March 14, 2026
Homeঅপরাধঅভিমানী এইচএসসি পরীক্ষার্থী ঈশিতা ইয়াসমিন সিমি মারা গেছেন

অভিমানী এইচএসসি পরীক্ষার্থী ঈশিতা ইয়াসমিন সিমি মারা গেছেন

ঢাকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ঈশিতা ইয়াসমিন সিমি (১৯) আজ মঙ্গলবার সকালে মারা গেছেন। শনিবার রাতে লেখাপড়াসংক্রান্ত বিষয়ে ঈশিতাকে বকা দেন তার মা। এতে অভিমান করে ঈশিতা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। রাতেই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, ঈশিতার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তিনি মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য