Monday, February 2, 2026
Homeশীর্ষ সংবাদএইচ টি ইমাম আর নেই

এইচ টি ইমাম আর নেই

প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বুধবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ( ইন্নাল ইল্লা‌হে ~~~রা‌জেউন)। এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা তার জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

এরপর সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় তার নিয়ে আসা হবে জাতীয় শহীদ মিনারে। বাদ আসর শুলশান আজাদ মসজিদের দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।  

বুধবার দিনগত রাত ১টা ২৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বিপ্লব বড়ুয়া বলেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম রাত ১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে।

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ টি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য