Thursday, April 16, 2026
Homeদেশগ্রামটাঙ্গাইলের মিজাপুরে ভোর রাতে সড়ক দুর্ঘটনায় প্রান গেল ৪ জনের

টাঙ্গাইলের মিজাপুরে ভোর রাতে সড়ক দুর্ঘটনায় প্রান গেল ৪ জনের


টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার ভোর রাতে প্রাণ হারালেন ৩ জন। মিজাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মৃতু্বরণ করেন। এতে বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সুত্র জানিয়েছেন।

আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। শনিবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাতক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দুই ঘন্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে যান পৌনে সাতটার দিকে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য